হোম প্রোডাক্টস ১৪ ইঞ্চি এসি/ডিসি রিচার্জেবল ফ্যান ডিসপ্লে সহ
Product thum img
SVG

৪ ঘন্টা পূর্ণ গতি

SVG

৯ স্পিডের ফ্যান নিয়ন্ত্রণ

SVG

৭০০০ এমএএইচ ব্যাটারি

SVG

ডিজিটাল ডিসপ্লে

SVG

পরিবর্তনযোগ্য উচ্চতা

হোম প্রোডাক্টস ১৪ ইঞ্চি এসি/ডিসি রিচার্জেবল ফ্যান ডিসপ্লে সহ

১৪ ইঞ্চি এসি/ডিসি রিচার্জেবল ফ্যান ডিসপ্লে সহ

উদ্ভাবনই ল্যাক্সফোর আরেক পরিচয়। বাংলাদেশে প্রথমবারের মতো ল্যাক্সফো এনেছে ডিজিটাল ডিসপ্লে সহ এসি/ডিসি ফ্যানের এক নতুন রূপ। এই ফ্যানে আছে ৯টি মোডে স্পিড এবং এয়ার ডেলিভারির অপশন, যার ফলে শিশু থেকে বৃদ্ধ—সবার জন্য উপযুক্ত বাতাসের ব্যবস্থা করা যায়। আপনি চাইলে নরম হাওয়া কিংবা শক্তিশালী বাতাস—যেটা দরকার, সেটাই বেছে নিতে পারবেন। এখন আপনি নিজেই দেখতে পারবেন চার্জিং এবং ডিসচার্জিং-এর পরিমাণ, আর ফ্যানে থাকা বুদ্ধিমান (ইন্টেলিজেন্ট) সিস্টেম আপনাকে জানিয়ে দেবে কখন চার্জ দিতে হবে—যা ব্যাটারির নির্ভরযোগ্যতা নিশ্চিত করে। এই ফ্যানে আছে ৬ ভোল্ট ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারি, যা স্পিড অনুযায়ী পাঁচ ঘণ্টা থেকে বারো ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। এতে আছে উচ্চ গতিসম্পন্ন মোটর যা প্রতি মিনিটে ১৪০০ ঘূর্ণন (RPM) গতিতে চলে। এটি এসি (AC) এবং ডিসি (DC) দুই মোডেই সমানভাবে কাজ করতে পারে। মজবুত বডি এবং বড় আকৃতির লোহার ফ্রেম থাকার কারণে ফ্যানের হাওয়া চারদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে, এবং এটি প্রতি মিনিটে ২৫ ঘন মিটার (m³/min) পর্যন্ত বাতাস সরবরাহ করতে পারে। আপনি চাইলে ফ্যানের বাতাসের গতি ও মোটরের স্পিড ইচ্ছেমতো কমাতে বা বাড়াতে পারবেন। লোডশেডিং বা বিদ্যুৎ চলে যাওয়ার সময় এটি একটি দারুণ সঙ্গী, কারণ এতে রয়েছে এলইডি লাইট এবং মোবাইল চার্জ দেওয়ার সুবিধা।

মূল্য

৬৫০০

স্পেসিফিকেশন

ফ্যানের আকার:১৪ ইঞ্চি
ব্যাটারির ক্ষমতা:৬ ভোল্ট ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার (mAh)
ব্যাকআপ সময় (ডিসি মোড, স্পিড অনুযায়ী):৫ থেকে ১২ ঘণ্টা
মোটরের গতি (RPM):প্রতি মিনিটে ১৪০০ ঘূর্ণন
এসি/ডিসি সমর্থন:হ্যাঁ (দুই মোডেই চলে)
বাতাস সরবরাহের হার:প্রতি মিনিটে ২৫ ঘন মিটার
বাতাসের গতি ও স্পিড নিয়ন্ত্রণ:হ্যাঁ
এলইডি লাইট সুবিধা:হ্যাঁ
মোবাইল চার্জ সুবিধা:হ্যাঁ
বডির ধরন:ভারী ও বড় আকৃতির খাঁচাসহ
চার্জ দেওয়ার সময়:৪ – ৬ ঘণ্টা (সাধারণত)
পাওয়ার সোর্স ইনপুট ভোল্টেজ:১১০ ভোল্ট – ২৪০ ভোল্ট এসি
ওভারচার্জ প্রটেকশন:হ্যাঁ (৪.২ ভোল্ট)
ওভার ডিসচার্জ প্রটেকশন:হ্যাঁ (২.৮ ভোল্ট)
SVG

৪ ঘন্টা পূর্ণ গতি

SVG

৯ স্পিডের ফ্যান নিয়ন্ত্রণ

SVG

৭০০০ এমএএইচ ব্যাটারি

SVG

ডিজিটাল ডিসপ্লে

SVG

পরিবর্তনযোগ্য উচ্চতা

Gallery Thumb

বিদ্যুৎ চলে গেলে আর অস্বস্তিকর গরমে ঘাম ঝরানোর দরকার নেই। ল্যাক্সফো ১৪ ইঞ্চি এসি/ডিসি রিচার্জেবল ফ্যানটি উদ্ভাবন ও ব্যবহারিকতার একটি চমৎকার সমন্বয়, যা ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নিখুঁতভাবে ডিজাইন করা। বাজারে থাকা বেশিরভাগ রিচার্জেবল ফ্যানের চাইতে ব্যাতিক্রম এই মডেলে রয়েছে একটি স্মার্ট ডিসপ্লে এবং শক্তিশালী ৭,০০০mAh ব্যাটারি। এই স্মার্ট ডিজাইন আপনাকে দেবে ফ্যানটিকে আরও পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণের সুবিধা, ফলে লোডশেডিংয়ের সময়ও আপনি থাকবেন স্বস্তিতে।

এই ফ্যানটি কেন সবার থেকে ব্যাতিক্রম?

১. কুলিং কখনো থামে না

লোডশেডিংয়ের সময় ল্যাক্সফো ১৪ ইঞ্চি এসি/ডিসি রিচার্জেবল ফ্যান আপনাকে অসহায় করে রাখবে না। এই স্মার্ট ফ্যানটি এক মুহূর্তের মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে এসি ও ডিসি মোডের মধ্যে সুইচ করতে পারে। মোড পরিবর্তনের সময়টুকুও আপনি বুঝতে পারবেন না। ফলে বিদ্যুৎ থাকুক বা না থাকুক, ফ্যানটি সবসময় একই গতিতে চলে। এই ডুয়াল পাওয়ার সুবিধাই একে বাংলাদেশের প্রতিটি ঘরের জন্য প্রয়োজনীয় একটি যন্ত্রে পরিণত করেছে।

২. ডিজিটাল ডিসপ্লেতে দেখুন সবকিছু

ল্যাক্সফো ১৪ ইঞ্চি এসি/ডিসি রিচার্জেবল ফ্যানের ডিজিটাল সেভেন-সেগমেন্ট ডিসপ্লেটি কেবল দেখানোর জন্য নয়। এটি আপনার ব্যক্তিগত পাওয়ার ম্যানেজার হিসেবে কাজ করে। রিয়েল টাইমে বর্তমান ব্যাটারি লেভেল, কত চার্জ বাকি আছে, ভিন্ন ভিন্ন স্পিডে কতক্ষণ চলতে পারবে সবকিছুই এখানে দেখা যায়। চার্জ প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনও দেয়। এই ডিসপ্লের সঠিক ব্যবহার আপনাকে অপ্রত্যাশিত ঝামেলা থেকে বাঁচাতে পারে, যেমন বিদ্যুৎ চলে যাওয়ার সময় ব্যাটারির চার্জ না থাকা বা হাই স্পিড মোডে হঠাৎ ফ্যানের গতি কমে যাওয়া, ইত্যাদি।

৩. দুর্দান্ত জোড়ালো বাতাসের নিশ্চয়তা

বাংলাদেশের আবহাওয়া মাথায় রেখেই এই মডেলটি ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে শক্তিশালী মোটর, যা ১৪০০ RPM গতিতে কাজ করে এবং প্রতি মিনিটে ২৫ ঘনমিটার করে বাতাস সরবরাহ করতে সক্ষম। ফলে ঘরের প্রতিটি কোণায় পৌঁছে যায় শীতল বাতাস। পড়াশোনা, কাজ বা বিশ্রাম যাই করুন না কেন, পার্থক্যটা আপনি নিজেই অনুভব করবেন।

৪. দীর্ঘস্থায়ী ব্যাকআপ

৭,০০০mAh ক্ষমতার বিশাল ব্যাটারিটি শুধু শুধুমাত্র একটি সংখ্যা নয়। এটি আপনাকে দীর্ঘ সময়ের লোডশেডিংও আরামে পার করার স্বাধীনতা দেয়। স্পিড সেটিং অনুযায়ী আপনি টানা ৫ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত জোড়ালো ঠান্ডা বাতাস উপভোগ করতে পারবেন। আর হাই স্পিডে ফ্যানটি কমপক্ষে ৪ ঘণ্টা পর্যন্ত চলবে।

কিছু ইউনিক ফিচার যা ফ্যানটিকে করে তুলেছে অতুলনীয়

১. প্রতিটি প্রয়োজনের জন্য ৯-স্পিড কাস্টমাইজেশন

বিদ্যুৎ চলে গেলে সঠিক সঙ্গী খুঁজে পাওয়া এখন আগের চেয়ে অনেক সহজ। ল্যাক্সফো ১৪ ইঞ্চি এসি/ডিসি রিচার্জেবল ফ্যানে রয়েছে ৯টি স্পিড সেটিং, যাতে আপনি নিজের সুবিধামতো কুলিং উপভোগ করতে পারেন।

  • লো স্পিড (১–৩): এই স্পিডগুলোতে ফ্যানটি খুবই শান্ত ও প্রায় শব্দহীনভাবে চলে। পড়াশোনা বা ঘুমের সময় এটি আরামদায়ক একটি পরিবেশ তৈরি করে। পাশাপাশি এই স্পিডে চার্জ ব্যাকআপ পাওয়া যায় সর্বোচ্চ ১২ ঘণ্টা পর্যন্ত।
  • মিডিয়াম স্পিড (৪–৬): টিভি দেখা বা বসার ঘরে আড্ডার সময় মাঝারি কুলিংয়ের জন্য এই স্পিডগুলো আদর্শ। বাতাসের প্রবাহ থাকে ভারসাম্যপূর্ণ ও স্বস্তিদায়ক।
  • হাই স্পিড (৭–৯): চরম গরমের দুপুরে যখন জোরালো বাতাস দরকার, তখন এই স্পিডগুলোই সেরা। যখনই প্রয়োজন তখনই অনুভব ১৪০০ RPM গতির শক্তিশালী জোড়ালো বাতাস।

এই বাড়তি নমনীয়তা নিশ্চিত করে যে আপনার ঘরের সবার জন্যই থাকবে প্রয়োজনীয় বাতাস। শিশুদের জন্য হালকা বাতাস হোক কিংবা প্রাপ্তবয়স্কদের জন্য জোড়ালো বাতাস হোক, এই রিচার্জেবল ফ্যানটিকে নিঃসন্দেহে সবকিছুর জন্যে একটি পরিপূর্ণ সমাধান বলা যায়।

২. ইন্টেলিজেন্ট ব্যাটারি ম্যানেজমেন্ট

ল্যাক্সফো ১৪ ইঞ্চি এসি/ডিসি রিচার্জেবল ফ্যানে রয়েছে একটি ইনটেলিজেন্ট ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, যা আপনার ব্যাটারি এবং আপনার মূল্যবান বিনিয়োগ দুটোকেই রাখে সুরক্ষিত-

  • ওভারচার্জ প্রোটেকশন (৪.২V কাটঅফ): ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেয়। এতে অতিরিক্ত চার্জের কারণে হওয়া ক্ষতি এড়ানো যায় এবং ব্যাটারির আয়ু বেড়ে যায়।
  • ওভার-ডিসচার্জ প্রোটেকশন (২.৮V কাটঅফ): ব্যাটারির চার্জ খুব কমে গেলে ফ্যান মোটরের পাওয়ার সাপ্লাই নিজে থেকেই বন্ধ হয়ে যায়। এই স্মার্ট ফিচারটি দীর্ঘদিন ধরে ব্যাটারিকে সুস্থ রাখতে সাহায্য করে।
  • স্মার্ট চার্জিং (৪–৬ ঘণ্টা): দ্রুত চার্জের জন্যে যথেষ্ট দ্রুত চার্জ হয়, আবার ব্যাটারীর নিরপত্তার জন্য স্বয়ংক্রিয়ভাবে ধীরে চার্জ হবার ফিচারও রয়েছে। রাতে বা কাজের সময় চার্জ দিলেই পরবর্তী লোডশেডিংয়ের জন্য আপনি প্রস্তুত।

৬V ৭,০০০mAh লিথিয়াম ব্যাটারিটি পুরো ডিসচার্জ সাইকেলজুড়েই একরকম পারফরম্যান্স বজায় রাখে, ফলে ব্যাটারির চার্জ কমে আসলেও ফ্যানটি পূর্ণ গতিতেই চলতে থাকে।

৩. ফ্যানের চাইতেও বেশি কিছু

  • এলইডি লাইট ইন্টিগ্রেশন: এটি শুধু ফ্যান নয়। এই মডেলে রয়েছে শক্তিশালী এলইডি লাইট, যা বিদ্যুৎ চলে গেলে বাড়তি সুবিধা দেয়। অর্থাৎ এক ডিভাইসেই পাচ্ছেন কুলিং ও জরুরি আলোর সমাধান।
  • মোবাইল চার্জিং পোর্ট: ইউএসবি আউটলেট থাকার কারণে এই ফ্যানটি জরুরি পাওয়ার ব্যাংক হিসেবেও কাজ করে। দীর্ঘ লোডশেডিংয়ের সময় ফ্যানের ব্যাটারি ব্যবহার করে মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ইয়ারবাড, ট্যাবলেটসহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস চার্জ দিতে পারবেন।
  • উচ্চতা সমন্বয়ের সুবিধা: প্রয়োজন অনুযায়ী ফ্যানের উচ্চতা সমন্বয় করে নিন, যাতে ঠিক যেখানে দরকার সেখানেই সর্বোচ্চ এয়ারফ্লো পাওয়া যায়। ডেস্কে কাজ করা, বিছানায় বিশ্রাম নেওয়া বা ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকা—যে অবস্থাই হোক না কেন, উচ্চতা ঠিক করে নিলে পুরো ঘরজুড়ে সমানভাবে বাতাস চলাচল করবে।

৪. টেকসই গঠন, পারফরম্যান্সে আপসহীন

ল্যাক্সফো শুধু স্থায়িত্বের দিকেই নজর দেয় না, সমান গুরুত্ব দেয় ডিজাইনের ওপরও। ডিজাইনের সময় ফ্যানটির প্রতিটি অংশের মাপ খুব যত্নসহকারে নির্ধারণ করা হয়েছে এবং ওজনের সঠিক বণ্টন নিশ্চিত করা হয়েছে। এতে রয়েছে ভারী বেস (Base), যা সর্বোচ্চ গতিতেও ফ্যানকে কাত হওয়া, কাঁপুনি বা অপ্রয়োজনীয় কম্পন থেকে রক্ষা করে।

ফ্যান ব্লেডগুলোকে সুরক্ষিত রাখতে ব্যবহার করা হয়েছে বড় আকারের প্রোটেকটিভ কেজ, তবে এতে এর স্বাভাবিক জোড়ালো বাতাস প্রদানের কার্যকারিতা একটুও কমেনি। পাশাপাশি ফ্যানটি ১১০V থেকে ২৪০V ভোল্টেজ রেঞ্জের মধ্যে নিরাপদে কাজ করতে পারে। ফলে হঠাৎ ভোল্টেজ ওঠানামা হলেও মোটর ও ব্যাটারি সিস্টেম ক্ষতির ঝুঁকি থেকে সুরক্ষিত থাকে।

বাস্তব পরিস্থিতির জন্য নিখুঁত সমাধান

১. লোডশেডিংপ্রবণ এলাকার ঘরের জন্য

আপনার এলাকায় যদি নিয়মিত বিদ্যুৎ চলে যায়, তাহলে এই ফ্যানটি ঘরের অস্বস্তিকর সময়গুলো অনেক বেশি আরামদায়ক করে তুলবে। লিভিং রুম, স্টাডি রুম, বেডরুম এমনকি রান্নাঘরেও এটি ব্যবহার করতে পারবেন, লোডশেডিং চলাকালীন রাতের খাবার তৈরি করার সময়ও। পর্যাপ্ত ব্যাটারি ব্যাকআপ থাকায় দিনে একাধিকবার বিদ্যুৎ গেলেও এটি আপনাকে স্বস্তিতে থাকতে সাহায্য করবে।

২. ছোট ব্যবসা ও দোকানের জন্য

ল্যাক্সফো ১৪ ইঞ্চি এসি/ডিসি রিচার্জেবল ফ্যানের স্লিম ও আধুনিক ডিজাইন খুচরা দোকান, ছোট অফিস এবং সার্ভিস সেন্টারের শান্ত পরিবেশের সঙ্গে সহজেই মানিয়ে যায়। ফ্যানটি খুব বেশি জায়গা নেয় না, ফলে লোডশেডিংয়ের সময়ও আপনি আপনার ক্রেতাদের আরাম নিশ্চিত করতে পারবেন।

৩. শিক্ষার্থী ও হোম অফিসের জন্য

এই মডেলটি প্রায় শব্দহীনভাবে কাজ করে, তাই পড়াশোনা বা বাসা থেকে কাজ করার জন্য এটি আদর্শ। পরিমিত বাতাস প্রদান ও নীরবে চলতে পারার সক্ষমতার জন্যে এই ফ্যান ব্যবহারে আপনার কাজে মনোযোগ ধরে রাখা সহজ হবে আরামের সাথে কোন আপোষ না করেই।

৪. বেডরুম ও ব্যক্তিগত জায়গার জন্য

দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলেও সারারাত নিশ্চিন্তে ঘুমান। লো স্পিড সেটিংয়ে সারা রাত শান্ত ও স্থির বাতাস পাওয়া যায়, যা ঘুমে ব্যাঘাত কমায়। আপনার ঘুম ভাঙবে সতেজভাবে, ঘামে ভেজা অবস্থায় নয়।

দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য একটি স্মার্ট বিনিয়োগ

বাজারে প্রচলিত অন্যান্য সাধারণ অপশনগুলোর তুলনায়, মাত্র ৬,৫০০ টাকার এই মডেলটি দিচ্ছে অসাধারণ ভ্যালু। চলুন অন্য বিকল্পগুলোর সাথে একটু তুলনা করে দেখি:

বাসার জন্য একটি সাধারণ আইপিএস (IPS) সিস্টেমের দাম প্রায় ১৫,০০০-২৫,০০০ টাকা। আর একটি সাধারণ সিলিং ফ্যানের দাম পড়বে প্রায় ২,০০০-৩,০০০ টাকা। সব মিলিয়ে মোট খরচ দাঁড়াবে কমপক্ষে ২০,০০০ টাকার আশেপাশে। অথচ ল্যাক্সফো রিচার্জেবল ফ্যান এর মাধ্যমে আপনি পাচ্ছেন কুলিং ব্যাকআপ, তা-ও অবিশ্বাস্য কম খরচে।

কেবল কেনার খরচই নয়, এটি আপনার বিদ্যুৎ খরচও কমিয়ে আনবে (আরও পড়ুন,রিচার্জেবল ফ্যান কীভাবে বিদ্যুৎ বিল কমাতে পারে) এছাড়া এর মজবুত গঠন, উন্নত মানের যন্ত্রাংশ এবং অ্যাডভান্সড প্রোটেকটিভ ফিচারযুক্ত ব্যাটারি সিস্টেমের কারণে আপনাকে বছরের পর বছর ফ্যান পরিবর্তন বা মেরামতের ঝামেলায় পড়তে হবে না।

নিরাপদ ও নির্ভরযোগ্য ফিচার যাতে ভরসা করতে পারেন নিশ্চিন্তে

  • বিদ্যুৎ নিরাপত্তা: আমরা ফ্যানের মোটর এবং ব্যাটারিকে হঠাৎ ভোল্টেজ ওঠানামা, আকস্মিক শর্ট সার্কিট, এবং অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করতে কয়েক স্তরের সুরক্ষা ব্যবস্থা যুক্ত করেছি। বাংলাদেশের পাওয়ার গ্রিডের কারেন্ট ও ভোল্টেজের আচরণকে বিবেচনায় রেখে আমাদের সার্কিট ডিজাইন করা হয়েছে, ফলে সবসময় আপনি থাকবেন নিরাপদ।
  • ব্যাটারি নিরাপত্তা: ব্যাটারি সাধারণত তিনটি কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে: থার্মাল রানঅ্যাওয়ে, ওভারচার্জিং, এবং ডিপ ডিসচার্জ। আমাদের ইন্টেলিজেন্ট সার্কিট এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রেখে তৈরি করা হয়েছে। স্মার্ট ওভারচার্জ/ওভার-ডিসচার্জ প্রোটেকশন ফিচার নির্ধারণ করে কখন ব্যাটারি চার্জ করা উচিত এবং কখন সংযোগ বন্ধ করা উচিত। এতে ব্যাটারি অতিরিক্ত গরম হওয়ার সমস্যা কার্যকরভাবে কমানো যায়।
  • যান্ত্রিক স্থিতিশীলতা: ফ্যানের বেসকে ভারীভাবে ডিজাইন করা হয়েছে, যাতে স্থিতিশীলতা বজায় থাকে এবং অপ্রীতিকর কম্পন বা ঝাঁকুনি না লাগে। ফ্যান ব্লেডগুলো সুরক্ষিত রাখতে প্রোটেকটিভ কেজও ব্যবহার করা হয়েছে, যা উচ্চমানের এবং শক্তপোক্ত। বেসে অ্যান্টি-স্লিপ রাবার ফিট সংযুক্ত করা হয়েছে, যা গ্রিপ এবং স্থিতিশীলতা আরও বৃদ্ধি করে।
  • কম রক্ষণাবেক্ষণ: ল্যাক্সফো ১৪ ইঞ্চি এসি/ডিসি রিচার্জেবল ফ্যানের কোনো জটিল রক্ষণাবেক্ষণ প্রয়োজন নেই। শুধু ব্লেডগুলো পরিষ্কার রাখুন, ব্যাটারি নিয়মিত চার্জ করুন, এবং ফ্যানটি বছরের পর বছর কার্যকরভাবে কাজ করবে।

আজই সংগ্রহ করুন আর থাকুন নিশ্চিন্তে

ল্যাক্সফো ১৪ ইঞ্চি এসি/ডিসি রিচার্জেবল ফ্যান কেবল আপনার ঘরের সাধারণ কোনো যন্ত্র নয়। স্মার্ট ফিচারযুক্ত এই ফ্যানটি প্রচণ্ড গরমে আপনার স্বস্তির নিশ্চয়তার প্রতীক হিসেবে কাজ করবে।

বিরতিহীন আরামের জন্য প্রস্তুত তো? বিদ্যুৎ থাকুক বা না থাকুক, ল্যাক্সফো ১৪ ইঞ্চি রিচার্জেবল ফ্যান আপনাকে রাখবে সবসময় শীতল।

আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার আগ্রহের কথা জানান। আমাদের একজন প্রতিনিধি খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করে আপনার পছন্দের ফ্যানটি বুঝে পেতে সহায়তা করবেন।